হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী পুরুষ (৩০) নিহত হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।
মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকার স্কয়ার কোম্পানির কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, শ্যামলী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই পথচারি ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওই পথচারিকে চাপা দিয়ে দ্রুত চলে যায় বাসটি। একই সঙ্গে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
তিনি বলেন, পিবিআই তার পিঙ্গার প্রিন্ট নেওয়ার পর মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
আজকে সিলেট/ডি/এপি
সংবাদদাতা 








