জকিগঞ্জ থেকে গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর (৬২)কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।
রোববার দুপুরে তাকে তাকে আদালতে তোলা হলে আদালতে এ নির্দেশ দেন। এর আগে রোববার ভোরে জকিগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি গ্রেফতার করা হয় তাকে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি। রোববার ভোরে গ্রেফতারের পর দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজকের সিলেট/ডি/এপি









