সিলেট বিভাগের ৪ জেলাসহ দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব জেলায় বজ্রপাত হতে পারে বলেও জানায় সংস্থাটি।
শুক্রবার আবহাওয়া অফিসের বজ্রপাতের সতর্কবার্তাজনিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- শুক্রবার সকাল ৯টা থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, গত ৩ দিন থেকে বৃষ্টিপাতে দেশে তাপমাত্রা কমেছে। এতে গরম কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আজকের সিলেট/ডি/এসটি









