মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তাকে জেলা আদালতে হাজির করা হয়েছে বলে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ২টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজকে সিলেট/ডি/এপি
সংবাদদাতা 








