ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM

ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০৭:৫৪:০১ AM

ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নয়াবিল হাওর সংলগ্ন পাকা সড়কে যাত্রীবাহী মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রফিকুল মিয়া (৫০) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর গ্রামের কৃষক রফিকুল সকাল ১০টার দিকে তিনি নিজ গ্রামের সামনে থাকা সাপমারির হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। বেলা ১২টার দিকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে নয়াবিল হাওর সংলগ্ন পাকা সড়কে আসা মাত্রই যাত্রীবাহী একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে ধাক্কা মারলে তিনি সড়কের নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকায় পৌঁছা মাত্রই বেলা আড়াইটার দিকে ওই কৃষকের মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর