বানিয়াচংয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩২ AM

বানিয়াচংয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০৫:২৮:৫৩ AM

বানিয়াচংয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০


হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টেঁটাবিদ্ধ দুজনকে ঢাকা ও একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকালে বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামের আরজত মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের মধ্যে হাওরের একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকাল ৯টার দিকে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন।

জানা গেছে, সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ আন্নর আলী (৫০) ও আব্দুর রশিদকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ ও একজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ওসি কবির আহমেদ জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর