ওসমানীনগরে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৮ AM

ওসমানীনগরে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ০৫:১৫:৫৮ AM

ওসমানীনগরে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার


সিলেটের ওসমানীনগরের পুলিশেরে হাকড়াসহ ছিনিয়ে নেওয়ার দুই সপ্তাহ পর সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আকছার আহমদ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আকছার আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলাসহ ৭টি মামলায় আসামি। এর আগে গত ৩১ মার্চ গ্রেফতার হওয়ার পর হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়।

সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে আকছার আহমদকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত ৩১ মার্চ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদকে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত ২ এপ্রিল ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলা দায়ের করলেও এতদিন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপর হামলার একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করে। ঘটনার দুই সপ্তাহ পর পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে।

এদিকে, পুলিশের হাত থেকে হাতকড়াসহ আকছার আমদকে ছিনিয়ে নিলেও একই এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়া পাওয়ার বিষয় নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে। হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যস্থতায় গোপনে চাবি পাঠিয়ে হাতকড়া ফেরত আনার অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে এমন খবরে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি গণমাধ্যমে অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।

ওসমানীনগর থানার এস আই সফিক আহমদ আকছার আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর