গাজায় গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে ছাত্রদলের বিক্ষোভ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ PM

গাজায় গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে ছাত্রদলের বিক্ষোভ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০৮:৫১:২৪ AM

গাজায় গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে ছাত্রদলের বিক্ষোভ


ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমদ ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

তারা বলেন, গাজা ও রাফায় গণহত্যা ইস্যুতে বিশ্ব মুসলিম সম্প্রদায় উদাসীনতার পরিচয় দিচ্ছে। গাজা আজ মৃত্যু উপত্যকা। কিন্তু জাতিসংঘ কোনও কার্যকরী উদ্যোগ নিচ্ছে না। সংস্থাটির কার্যক্রম  হাস্যকর হয়ে উঠেছে।

নারকীয় এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে নেতারা আরও বলেন, ইসরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করাসহ তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলনেতা সাইফুর রহমান, বিলাশ, হালিম, শাকিল, সুমন, আল আমিন, মারুফ, মাসুদ, শেরগুল, তোফায়েল, রানা প্রমুখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর