দক্ষিণ সুরমায় টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সুমন আহমদ (৩০)। তিনি সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় টিলার মাটি কেটে গাড়িতে তোলার সময় পার্শবর্তী একটি টিলা ধসে পড়লে মাটিচাপা পড়েন সুমন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আজকে সিলেট/ডি/এপি









