কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ PM

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ১০:৩৯:৫০ AM

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী নিহত


মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিহত অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলামের ছেলে।

রোববার রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর