ঈদে টানা ১২ দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দরে শুরু হতে যাচ্ছে আমদানি-রপ্তানি। আগামীকাল সোমবার থেকে আমদানী-রপ্তানি চালু হবে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানী বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। যদিও সরকারী ছুটির অংশ হিসেবে রোববার থেকে দেশের সকল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে। তবে জেলা আমদানিকারক গ্রুপের সিদ্ধান্তে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু হবে সোমবার থেকে।
আজকের সিলেট/ডি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








