চাঁদরাতে সেলুনগুলোতে উপচেপড়া ভিড়
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০৭ PM

চাঁদরাতে সেলুনগুলোতে উপচেপড়া ভিড়

সংবাদদাতা

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৯:৩৪:০৭ AM

চাঁদরাতে সেলুনগুলোতে উপচেপড়া ভিড়


রাত পেরোলেই ঈদ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কেনাকাটা প্রায় শেষ। এখন সময় নিজেকে সাজিয়ে নেয়ার। তাইতো ছোট-বড় সবাই ছুটছেন সেলুনে। মানুষের চাপে সেলুনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

রোববার গোলাপগঞ্জ বাজার, চৌমুহনী, ঢাকাদক্ষিন বাজার, হেতিমগঞ্জ বাজারসহ আশেপাশের এলাকাঘুরে এ চিত্র দেখা যায়।

সরজমিনে গোলাপগঞ্জের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সেলুনগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। সিরিয়াল নিয়ে অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘণ্টা ধরে।

গোলাপগঞ্জের একটি সেলুনে চুল কাটাতে আসা রুবেল বলেন, রমজান মাসে কাজের চাপ বেশি থাকে। কর্মব্যস্ততায় চুল কাটানের সময় পাইনি। তাই আজকে চুল কাটাতে এসেছি।

ঈদের আগে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ঈদের নামাজে যাওয়ার জন্য শেষ সময়ে সেলুনে এসেছেন বলে জানান মো. মাহদি হাসান।

মাসুক মিয়া নামে এক ব্যক্তি  বলেন, ব্যবসায়িক কাজে শেষ কয়েকদিন ব্যস্ত ছিলাম। কালকে ঈদ। হাতে আর সময় নেই। তাই ছেলেকে নিয়ে এসেছি চুল কাটাতে। নিজেও চুল-দাড়ি কাটাব।

আর সেগুলে এসে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে জানান মো. ইউসুফ। তিনি বলেন, ভিড় কমের আশায় বিকেল থেকে এসে বসে আছি। কিন্তু এখনও চুল-দাড়ি কাটাতে পারিনি।

এদিকে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সেলুন মালিক ও কর্মচারীরা। তারা বলেন, রমজান মাস এর শেষ দিকে এসে কাজের চাপ বেড়ে যায়, চাঁদরাত এলেই ভিড় আরো বেড়ে যায়। কাস্টমারের চাপ সামাল দিতে কষ্ট হয়ে যায়।

গোলাপগঞ্জ বাজার এর হেপি হেয়ার স্টাইল এর মালিক বজন  বলেন, ২৫ রমজান থেকেই কিছুটা চাঁপ বেড়ে গেছে, আজ সকাল থেকে আরো বেশী ভিড় বাড়তে শুরু করেছে। সিরিয়াল দিয়ে কাস্টমারদের বসিয়ে রেখেছি। কাজ শেষ হতে হতে ভোর হয়ে যাবে।

আর দিলীপ নামে আরেক সেলুন কর্মচারী বলেন,  কাজের চাপে দম ফেলার সুযোগ পাচ্ছি না। কালকে সারারাত কাজ করেছি। আজকেও সারারাত কাজ করতে হবে। কাস্টমার শেষ করতে পারব কিনা সন্দেহ।

এদিকে সেলুনগুলোতে বাড়তি টাকা না নেয়া হলেও নেয়া হচ্ছে বকশিস। সেলুন মালিকরা বলছেন, সারা বছরের এই একটা দিনই বকশিস পাই। কাস্টমার খুশি হয়ে উপহার দিয়ে যায়। তবে বকশিস নিয়ে অভিযোগ নেই কাস্টমারদের। তারাও খুশি মনে দিয়ে যাচ্ছেন ঈদের উপহার।

এক চাপ রয়েছে মেয়েদের পার্লারগুলোতে। শেষ সময়ে নিজেদের মনের মতো করে সাজাতে পার্লারে ছুটছেন নারীরা। বেশিরভাগ নারীই করছেন ভ্রু প্ল্যাক, হেয়ার রিবন্ডিং ও ফেসিয়াল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর