হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ PM

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৯:৩২:৫১ AM

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত


রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মানুষ। ঈদুল ফিতরের নামাজ আদায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

চৌধুরীবাজার সুন্নী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, সওদাগর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, রাজনগর জামে মসজিদে সকাল ৮টায়, দানিয়ালপুর জামে মসজিদে সকাল ৯টায়।

উমেদনগর তাওয়াকুলীয়া জামে মসজিদে সকাল ৯টায়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে সকাল ৮টায়, রেলওয়ে জামে মসজিদে জামাত সকাল ৯টায় ও পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর