হরিপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ গরু-মহিষের হাঁট উচ্ছেদ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

হরিপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ গরু-মহিষের হাঁট উচ্ছেদ

ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৪:৩০:১৯ AM

হরিপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ গরু-মহিষের হাঁট উচ্ছেদ


সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অবৈধ গরু-মহিষের হাঁট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। অবৈধভাবে এই বাজারে ভারত থেকে চোরাইপথে আনা মহিষ ও গরু  তুলা হতো।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে গত ২৬শে মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে  ভারতীয় মহিষ জব্দ করে ফিরে যাওয়ার সময় চোরাকারবারিদের হামলার স্বীকার হয় সেনাবাহিনীর টহলটিম। এর পর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন। 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অধিনায়ক (সিও)।

অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা গরু-মহিষের বাজারের শেডঘর ও পাকা একটি ভবন  ভেঙে ফেলা হয়।

এ সময় অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‍্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন  (র‍্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশ গ্রহন করে।

এ সময় অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার,  ৪৮ বিজিবির উপ- অধিনায়ক ,র‍্যাব-৯ এর উপ- সহকারী পরিচালক ( ডিএডি) , জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) , ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর