সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
শনিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকল ৭টায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া। পরে আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের একটি বাসের চাপায় সড়কেই প্রাণ যায় তার। এ সময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাস চাপায় শিশু নিহত হয়েছে। পড়ে স্থানীয় জনতা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এখন স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসটি আটক আছে।
আজকের সিলেট/ডি/এসটি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








