বড়লেখায় জমে উঠেছে ঈদের বাজার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৩ PM

বড়লেখায় জমে উঠেছে ঈদের বাজার

সংবাদদাতা

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:১৭:০৮ AM

বড়লেখায় জমে উঠেছে ঈদের বাজার


আর কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দের সাথে সকলের চাই নতুন পোশাক। আর পোশাকের সাথে আরো কত কি ঈদের কেনাকাটা। কেনাকাটায় ছোট-বড়, ধনী-গরিব কেউ পিছিনে নেই। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণি- বিতান গুলোতে। ঈদ যতই এগিয়ে আসছে ততই  মার্কেটের দোকান গুলোতে ক্রেতাদের ভীড় দেখা যাচ্ছে। মার্কেটে পুরুষের চেয়ে নারী ক্রেতার সমাগম বেশি। ব্যবসায়ীরা জানিয়েছেন ঈদে মেয়ে ও শিশুদের পোশাকে চাহিদা বেশি।

ঈদ-উল ফিরতকে সামনে রেখে বড়লেখা পৌরশহরের মার্কেট ও বিপনী বিতান গুলোতে নতুন সাজে সেজেছে। মার্কেটের দোকানে বাহারি নাম ও ডিজাইনের রং-বেরঙ্গের পোশাক পরিচ্ছদ শোভা পাচ্ছে। কসমেটিকস ও জুতার দোকানে রয়েছে ভীড়। মধ্যবিত্তদের টানপোড়েনের মাঝে ও সাধ আর সাধ্যের মধ্যে পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে ঈদ উৎসব পালনের চলছে কেনাকাটা।

বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান ঘুরে দেখা যায় এবারের ঈদের বাজারে বেশি চাহিদা থ্রি-পিসের। নারীদের ফ্যাশনে বৈচিত্র আর স্টাইলিশ ভাব মানেই থ্রি পিস। যুগের সাথে  তাল মিলিয়ে সুতি কাপড়ের থ্রি পিছের ফেব্রিকসের কালারে এসেছে পরিবর্তন। রয়েছে নতুন নতুন পাঞ্জাবির ডিজাইন।

নুরজাহান শপিং সেন্টারের মডেল স্  এর স্বত্বাধিকারী লুংফুর রহমান জুমন জানান, এবারের ঈদে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের নারী ও শিশুদের পোশাক রেখেছি। শিশুদের পোশাকের চাহিদা বেশি। রোজার মাঝামাঝি সময় থেকে ক্রেতাদের ভিড় রয়েছে। ক্রেতাদের মধ্যে বেশি ভাগ নারী।

জেন্টস গ্যালারীর আলবাব হোসেন জানান, ঈদ উপলক্ষে ব্যান্ডের নতুন ডিজাইনের পাঞ্জাবী ও ফরমাল শার্ট নিয়ে এসেছি। পুরুষ ক্রেতাদের পাঞ্জাবী ও ফুলহাতা সার্টের চাহিদা বেশি। আশা করছি, এবার বিক্রয় ভালই হবে।

থ্রি পিছ কালেকশন এর এমরান হোসেন লিটন জানান, এবারের ঈদে নতুন ডিজাইনের স্টোন, ফেব্রিকস ও দেশি থ্রি-পিসের  কালেকশন রয়েছে আমাদের।  দেশী থ্রি পিছের চাহিদা বেশি। ক্রেতাদের কাছে দেশী সুতী থ্রি পিছের চাহিদা রয়েছে। ঈদের বিক্রয় ভালোই হচ্ছে, আশা করছি আরও ভাল হবে।

জহির ম্যানশ'র তালহা কালেকশন এর স্বত্বাধিকারী খলিলুর রহমান জানান, ঈদকে ঘিরে ছেলেমেয়েদের পোশাকের মধ্যে ব্র্যান্ডের পাঞ্জাবী মেয়েদের সিল্ক,  স্টোন, ও সুতির থ্রি পিছ বিক্রয় হচ্ছে বেশি। শিশুদের পোশাকে মধ্যে সাদা পাঞ্জাবি- টি সার্ট ও কাট এবার বেশি বিক্রয় হচ্ছে। ছোট-বড় সবাই আসছেন সাধ্যের মধ্যে পছন্দমতো কাপড় কিনত পারছে।

হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের ঋতু রঙ'র স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান দুদু জানান, নারী-পুরুষ ও শিশুদের টেকসই  কোয়ালিটি সম্পন্ন জুতা সবসময় বিক্রয় করি। ঈদ উপলক্ষে সব ধরনের পোশাকের সঙ্গে মানানসই নতুন ডিজাইনের ছেলে- মেয়েদের জুতা ও স্যান্ডেল কালেকশন করেছি। মেয়ে-শিশুদের চাহিদা বেশি, ভালোই বিক্রি হচ্ছে।

এদিকে পোশাক ও জুতার পাশাপাশি বেড়েছে কসমেটিকসের বিক্রি। ক্রেতাদের কাছ থেকে জানাযায়, ছোট-বড় সবাই আসছেন সাধ্যের মধ্যে পছন্দমতো কেনাকাটা করতে। পছন্দের পণ্যটি কিনেনিয়ে খুশিমনে বাড়িতে ফিরছেন তাঁরা। এবার পোশাকের দাম তুলনামূলক গত বছরের চেয়ে অনেক বেশি বলে জানান তারা। দামি ব্র্যান্ডের দোকানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর