মাধবপুরের সৈয়দ গালিব আর নেই
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ PM

মাধবপুরের সৈয়দ গালিব আর নেই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৩:১৪:৫৮ AM

মাধবপুরের সৈয়দ গালিব আর নেই


সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী প্রয়াত সৈয়দ মো. কায়সারের ছোট ছেলে সৈয়দ মো. গালিব (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।  

বুধবার সকালে সৈয়দ মো. গালিবের চাচা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, সৈয়দ মো. গালিব মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মারা যান।  

সৈয়দ গালিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। তার মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে নোয়াপাড়ায় শোকের ছায়া নেমে আসে।  

সৈয়দ গালিবের চাচাতো ভাই সৈয়দ সাফকাত আহমেদ জানান, বুধবার এশার নামাজের পর ঢাকার গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার জোহরের নামাজের পর নোয়াপাড়ায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর