শাহপরান-স্বপন সহ ৩১ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৬ PM

জাফলংয়ে ইসিএ ঘোষিত এলাকা ধ্বংস করে বালু ওপাথর লুটপাট

শাহপরান-স্বপন সহ ৩১ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১২:৩৯:৫২ PM

 শাহপরান-স্বপন সহ ৩১ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা


জাফলংয়ের নদনদী ও প্রকৃতির ক্ষতিসাধন করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে বিএনপির বহিস্কৃত দুই নেতাসহ ৩১জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তর সিলেট’র সহকারি পরিচালক মো. বদরুল হক। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে এই মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি সংকটাপন্ন এলাকার সীমানা জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী খাসিয়া পুঞ্জিসহ ১৪.৯৩ বর্গমিটারে পরিবেশ বিধ্বংসী এক্সকেভেটর নামীয় যন্ত্রদানব চালিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় সিলেট জেলা বিএপির বহিস্কৃত যুগ্ন সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম শাহপরান এবং জেলা বিএনপির বহিস্কৃত কোষাধ্যক্ষ, সাবেক উপজলো পরিষদের চেয়ারম্যান, জাফলং বাজার এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. শাহ আলম স্বপনসহ একত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন- ইয়াছিন মিয়া, শফিউল আলম সেলিম, মজির উদ্দিন, সাইদুর রহমান তামিম, ছবেদ মিয়া, সালমান আহমদ সুরমান, মাসুক মিয়া, আমজাদ বক্স, নুরুল হক, আবুল কাশেম, মো: হাশেম, মো: জামাল, সাইফুল ইসলাম মান্না, মুন্না মিয়া, মখই মিয়া, সাইমন, শুয়েব আহমদ, দুলাল মিয়া, কেনুু মিয়া, মো: রায়হান, সুহেল মিয়া, রুহেল মিয়া, আতাউর রহমান, কুটিন মিয়া, মোঃ ইউসুফ, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান হেলোয়ার, সাজ্জাদ নুর, মোঃ রাশেদ মিয়া।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর