ফ্যাসিস্ট ও তাদের দোসরদের এদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না : এড. এমরান আহমদ চৌধুরী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০০ PM

ফ্যাসিস্ট ও তাদের দোসরদের এদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না : এড. এমরান আহমদ চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১০:২৩:০৬ AM

ফ্যাসিস্ট ও তাদের দোসরদের এদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না : এড. এমরান আহমদ চৌধুরী


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে যারা গণহত্যা, গুম, খুন করেছে, তাদেরকে মাথা নাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি আর করতে দেওয়া যাবে না। আওয়ামীলীগের গণতন্ত্র ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করেছিল। এ দেশের গণতন্ত্রকামী জনগণ একত্রিত হয়ে এই অবৈধ ও ফ্যাসিস্ট আওয়ামীলীগকে বিতাড়িত করেছে। তাই ফ্যাসিস্ট ও তাদের দোসরদের এদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না।

সোমবার জকিগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনির পরিচালনায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইনের সহযোগিতায় জকিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই বছর আগে দেশের সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির বাস্তবায়নই দেশের পরিবর্তনের জন্য যথেষ্ট হবে বলে তিনি মনে করেন। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে তারা জনগনের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করছেন। আগামী নির্বাচন নিয়ে যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না।

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইনের প্রশংসা করে তিনি বলেন, প্রবাসে থেকে ও দেশের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা ও কাজ করেছেন বিশেষ করে আজকের এই ইফতার মাহফিলে সহযোগিতা করেছেন সে জন্য থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ জানান তিনি ।

এসময় উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, , সিলেট জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, সিলেট জেলা সহ ত্রাণ বিষয়ক সম্পাদক আখতার হোসাইন রাজু, জকিগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক শামিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বাহার আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক শামসুদ্দোহা, সহ সাংগঠনিক সম্পাদক আহমদ আল জাবেদ, যুব বিষয়ক সম্পাদক জবরুল হোসেন ইমন, ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ক্রিড়া সম্পদক, সালা উদ্দিন বকুল, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক, জুলকার হোসাইন নাঈম, ধর্ম-বিষয়ক সম্পাদক, আশরাফ আহমদ আরিফ, সিলেট যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, বোরহান উদ্দিন, জকিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, মাসুম আহমদ, যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, যুগ্ম আহবায়ক সাবেল আহমদ, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, যুগ্ম আহবায়ক জুবেল আহমদ, সদস্য জাবুল আহমদ, এহিয়া আহমদ,রায়হান,জাবেদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ পাবেল, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, শাহরিয়ার আহমদ সুজন, সদস্য ওয়াসিম জাফর চৌধুরী রাজু প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর