দখল-দূষণে অস্থিত্ব সংকটে বাসিয়া, নামেমাত্র ময়লা অপসারণ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM

দখল-দূষণে অস্থিত্ব সংকটে বাসিয়া, নামেমাত্র ময়লা অপসারণ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ০৪:১৭:০৬ AM

দখল-দূষণে অস্থিত্ব সংকটে বাসিয়া, নামেমাত্র ময়লা অপসারণ


বিশ্বনাথ পৌরশহর দিয়ে প্রবাহিত ঐতিহ্যের বাসিয়া নদী দখল দূষণে অস্তিত্বহারা। নদীতে সারাবছর নির্বিচারে ময়লা আবর্জনা স্তূপ ফেলে ভরাট করে ফেলেছে এখানকার মানুষ। তাছাড়া অনেকেই গায়ের জোরে কিংবা সরকারের সংশ্লিষ্ট প্রসাশনকে ম্যানেজ করে ঘরে তুলেছিল দোকানপাঠ বিপণীবিতান,হোটেল রেস্তোরাঁ ও বাসাবাড়ি। সবমিলিয়ে নদীটি একসময় খরস্রোতা ও প্রাণবন্ত  ছিল সময়ের ব্যবধানে তা এখন বিলুপ্ত বটে।

এদিকে দীর্ঘদিন যাবত দখল উচ্ছেদ ও দূষণের বিরুদ্ধে এলাকার মানুষ কথা বলে আসলেও দৃশ্যমান কোনো ফলাফল হয়নি। নদী রক্ষায় দীর্ঘ একযুগ আগ থেকেই প্রতিনিয়ত আন্দোলন চলে আসছিল। কাউকে তোয়াক্কা না করেই দখলদারত্বের হার দিনদিন বৃদ্ধি পেলেও কার্যত কোনো ব্যবস্থা নিতে পারেনি উপজেলা ও পৌর প্রসাশন। বিষয়টি একটু সরগরম হলেই শুধু নামকাওয়াস্তে একটা কিছু করে দায় সাড়ে তারা।

শনিবার সকাল ১১ টায় বিশ্বনাথ পৌরসভার উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন এর সার্বিক সহযোগিতায় ৫ দিন ব্যাপী ময়লা অপসারণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রসাশক সুনন্দা রায়। জানা গেছে,উপজেলা কোর্ট পয়েন্ট থেকে নতুন বাজার টিএনটি রোড পর্যন্ত এই অংশের ময়লা আবর্জনা স্তূপ পরিস্কার করতে পাঁচ দিনে ৫ থেকে ৬ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। পরে সেই ময়লা সিলেট সিটি কর্পোরেশন এর ডাম্পিং স্টেশনে ফেলার কথা রয়েছে।

উল্লেখ্য যে, প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ ও ২০০ মিটার প্রস্থের এই নদীতে একসময় নৌকা, বড় বড় লঞ্চ ও স্টিমার চলাচল করত। কিন্তু এখন শুকনো মৌসুমে সামান্য পানিও থাকে না, ফলে নদীটি একটি মৃতপ্রায় খালে রূপ নিয়েছে।

মূলত বাসিয়া নদীর উৎপত্তি সুরমা নদী তীরবর্তী মাসুকগঞ্জ বাজার থেকে, যা সিলেটের জালালাবাদ থানায় অবস্থিত। এটি দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করে রাণীগঞ্জের স্বাধীন বাজারে কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে। এই পাঁচটি উপজেলার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে বাসিয়া নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু গত কয়েক বছর ধরে নদীর উৎসমুখ বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় নদীর দুই তীর দখল ও ভরাট করার কারণে সুরমা নদী থেকে পানির প্রবাহ বাসিয়া নদীতে প্রবেশ করতে পারছে না। এর ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে নদীটি প্রায় শুকিয়ে গেছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর