শায়েস্তাগঞ্জ খেলাফত মজলিসের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৮ AM

শায়েস্তাগঞ্জ খেলাফত মজলিসের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১১:০৮:১৫ AM

শায়েস্তাগঞ্জ খেলাফত মজলিসের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ


ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে এবং সংগঠনের সভাপতি মাওলানা নোমান আহমদ এর সভাপতিত্বে পৌরশহরের পুরান বাজার এলাকায় সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন ব্রিজ গোলচত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় এবং পরে পুরান বাজারে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য, প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী। 

তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর বর্বর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাচ্ছি।

উপস্থিত ছিলেন, মাওলানা তাজুল ইসলাম মোতালিব, মাওলানা আফরোজ আহমদ, মাওলানা আব্দুল খায়ের, মাওলানা মাহবুব মোস্তফা, মাওলানা দরস আলী খান, মহিবুর রহমান ফারুকী, মাওলানা তাফাজ্জুল হক।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের সকল বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।

এই বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক মুসলিম জনতা অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরাইলের হামলার বিরুদ্ধে সোচ্চার হন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর