দিরাইয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪০ AM

দিরাইয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদদাতা

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ০৬:৩৩:৪৪ AM

দিরাইয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুের খবর পাওয়া গেছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম তৌফিকুর রহমান (২৫) সে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দারহাটি গ্রামের মাওলানা ফয়জুর রহমানের ছেলে।

শুক্রবার বেলা পৌনে ৩ টার দিকে দিরাই পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে দিরাই -মদনপুর মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা বেপরোয়া বাসের সাথে দিরাই থেকে গ্রামের বাড়িতে যাওয়ার কালে দিরাই পৌরসভার ফায়ার সার্ভিস,সিভিল ডিফেন্স অফিসের সামনে দিরাই মদনপুর মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

দিরাই থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুতি পরে লাশ হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর