জুড়ীতে বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৯ PM

জুড়ীতে বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১০:২২:৪৪ AM

জুড়ীতে বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন


মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।

সোমবার উপজেলা সদরের মদীনা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি(জুড়ী -বড়লেখা মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী) শিল্পপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।

উপজেলা বিএনপি'র আহবায়ক মুস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম রেজা, সাবেক উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জুড়ী উপজেলা শাখার আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা কর্ম ও শূরা সদস্য লুৎফুর রহমান আজাদী, খেলাফত মজলিসের সভাপতি আব্দুস শহীদ,  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, বায়তুলমাল সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলার ছয় ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর