মাধবপুরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় আশিকুর রহমান (৪৫) কে ভ্রাম্যমান আদালতে দুই লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুজিবুল ইসলাম মাধবপুর উপজেলার মীরনগর,আন্দিউড়া, রতনপুর,ঘাগড়াবাড়ি ও বেঙ্গাডোবা এলাকায় অভিযান পরিচালনা করেন।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা নগদ দুই লক্ষ টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়। এসময় অবৈধ ভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে।সহযোগিতায় ছিলেন মাধবপুর থানার পুলিশের একটি টীম।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে 








