দোয়ারাবাজারে বজ্রপাতে যুবক নিহত
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ PM

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবক নিহত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১২:১১:৪১ PM

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবক নিহত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে সাইদুল ইসলাম (২৩) রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খেয়ে বাড়ির উঠানে নলকূপে গেলে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর