মাধবপুরে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৩ AM

মাধবপুরে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ০২:৫৮:৫১ AM

মাধবপুরে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ


দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতিবছরের মতো এবারও ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে।

রবিবার সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ঈশতিয়াক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এই উদ্যোগটি সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের ব্যক্তিগত তহবিল থেকে পরিচালিত হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের অনেক অসহায় ও স্বল্প আয়ের মানুষ আছেন, যারা ইফতারের জন্য ভালো খাবার কিনতে পারেন না। সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে এসব মানুষদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

প্রতি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে অসহায় পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকা অনুযায়ী দু-এক দিনের মধ্যে এসব পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ঈশতিয়াক বলেন, সায়হাম গ্রুপ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবসেবায় নিয়োজিত রয়েছে। ঈদ, পূজা বা যেকোনো দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। মসজিদ, মন্দির, এতিমখানা, চিকিৎসা ও জনকল্যাণমূলক কাজে সায়হাম গ্রুপ সবসময় ভূমিকা রেখে আসছে। নোয়াপাড়ায় শিল্প কারখানা স্থাপনের ফলে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। মাধবপুরে শিল্পবিপ্লবের সূচনা হয়েছে, আমরা আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর