ফুলতলী মাদ্রাসার পুকুর থেক লা শ উদ্ধার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২১ AM

ফুলতলী মাদ্রাসার পুকুর থেক লা শ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ১০:১৬:২৫ AM

ফুলতলী মাদ্রাসার পুকুর থেক লা শ উদ্ধার


সীমান্তবর্তী জকিগঞ্জে ফুলতলী কামিল মাদরাসার ছাত্রাবাসের পুকুর থেকে রিয়াজ উদ্দিন (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ উদ্দিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার (ইলাশপুর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার রাতে ফুলতলী কামিল মাদরাসার ছাত্রাবাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ওই ছাত্রের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর