শান্তিগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ AM

শান্তিগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১১:৫৯:২৫ AM

শান্তিগঞ্জে  গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫


সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন৷

মঙ্গলবার রাতে উপজেলার বীরগাঁও গ্রামে এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তয়ফুর হোসেনের গরু নুয়েল আহমদের জমির ধান খেয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে তয়ফুর হোসেন ও নুয়েল আহমদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের ২৫ জন আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর