সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম গ্রেপ্তার
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫০ PM

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৩:২৬:১২ AM

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম গ্রেপ্তার


সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম।

এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জে ও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামিও রেজাউল করিম শামীম। পুলিশ কয়েকদিন আগে ২৪ জনকে আসামি করে এই মামলায় চার্জশীট দিয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর