সিলেটে এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তেরে সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে চারজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে গত সপ্তাহে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৩ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন।
চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এরমধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৩৯, মৌলভীবাজারে ৩০ এবং হবিগঞ্জে ১৭৩ জন। এছাড়াও নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার আরও ৯জন সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি









