সিলেট ডিএসবির কাযর্ক্রম পরিদর্শন করলেন ডিআইজি শামীমা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৯ PM

সিলেট ডিএসবির কাযর্ক্রম পরিদর্শন করলেন ডিআইজি শামীমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৭:২৪:২৯ AM

সিলেট ডিএসবির কাযর্ক্রম পরিদর্শন করলেন ডিআইজি শামীমা


সিলেট জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পরিদর্শন করেছেন ঢাকার ডিআইজি, কমান্ড্যান্ট (ট্রেনিং এন্ড রিসার্চ) শামীমা বেগম, বিপিএম, পিপিএম। শনিবার দুপুরে ডিএসবি সিলেট পরিদর্শন কালে একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল সালামি প্রদান করে তাকে। পরে ডিএসবি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে ডিএসবি সিলেট এর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করেন ডিআইজি শামীমা বেগমকে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর