সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ পাউবো'র কর্তৃক ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাঁধ মেরামত স্ক্রিম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে তিনটি ইউনিয়নে বংশীকুন্ডা দক্ষিণ, চামরদানী ও মধ্যনগর সদর ইউনিয়নে ধাপেধাপে দশটা,এগারোট,দেরটার সময়২০২৪-২৫ অর্থবছরের গণশুনানিতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব রায়।এসময় উপস্থিত ছিলেন পাউবো'র উপপ্রকৌশলী নুরে আলম,মধ্যনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সত্তার,প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান,ওয়ার্ড সদস্য সুমন দেবনাথ,সুষীল সরকার,বাপ্পী হাসান,চয়নিক দেবনাথ,কৃষক রবীন্দ্র সরকার প্রমুখ।হাওর এলাকার ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বাধ সংষ্কারে যথা সময়ে প্রকৃত সক্ষম কৃষক,এটেল মাটি ব্যাবহারে ও দ্রুত প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য বক্তব্য তুলে ধরেন অংশ নেয়া কৃষক ও বক্তাগন।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








