হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০০ AM

হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৮:২৭:১৭ AM

হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ


ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে ভারতীয় কর্তৃক হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব জমিত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পৌরশহরের মাদানিয়া মাদ্রাসার সামনে থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট)সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।

জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়ত নেতা মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুব নেতা হাফিজ হেলাল আহমদ, যুবনেতা মাওলানা মঞ্জুর আহমদ, যুবনেতা মাওলানা আব্দুল্লাহ রাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মুক্তাদির, যুবনেতা মাওলানা আসআদ আহমদ সুজানগরী, হাফিজ হেলাল আহমদ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ভারতের আগরতলাস্থ দূতাবাসে ভারতের উগ্ররা হামলা করে, আমাদের দূতাবাস ভাঙচুর করেছে এবং আমাদের পতাকার অবমাননা করেছে। যা বিশ্বের কূটনৈতিক ভাবে এটা একটা দৃষ্টান্তমূলক অপরাধ করেছে। এজন্য আন্তর্জাতিকভাবে ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নতজান পররাষ্ট্র সরকার আমরা চাই না। আমাদের বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙ্গায়, আমরা সেই চোখ উপড়ে ফেলে দেবো।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর