সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হ.ত্যা, স্বামী আটক
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৬ PM

সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হ.ত্যা, স্বামী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৭:৪১:৫৩ AM

সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হ.ত্যা, স্বামী আটক


সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। হত্যার পর ঘাতক স্বামী মো.সাইদী চৌধুরীকে (২১) আটক করেছে পুলিশ। নিহত রাকিবা বিবি (৩০) একই গ্রামের আছান নবীর মেয়ে।

রোববার ভোরে সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পারিবারিক কলহের জেরে রবিবার ভোর রাতে রাকিবাকে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে স্বামী সাইদী। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চেপে রাখা হয়। সকাল সাড়ে দশটার দিকে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবাকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে  মৃত ঘোষনা করেন।

এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক জানান, রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর