জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ AM

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৬:৪৬:১৪ AM

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার


সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকাল ৩ টায় উপজেলা সদর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও গ্রামের নজরুল ইসলামের পুত্র।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ এই তথ্য জানিয়েছেন।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শহিদুল ইসলামকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর