মোগলাবাজার ইউপি চেয়ারম্যান সাইস্তা আটক
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১৭ AM

মোগলাবাজার ইউপি চেয়ারম্যান সাইস্তা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৪:১৬:৩৭ AM

মোগলাবাজার ইউপি চেয়ারম্যান সাইস্তা আটক


দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বাহিনীটির একটি টিম সোমবার দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

সাইস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই গ্রামের ইসহাক আলীর ছেলে।

২০২১ সালের ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা নৌকার প্রার্থী প্রার্থী ছদরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর