ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা জুয়েল তালুকদার গ্রেফতার
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৯ PM

ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা জুয়েল তালুকদার গ্রেফতার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০২:০৩:৩৩ AM

ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা জুয়েল তালুকদার গ্রেফতার


সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে শরীফ আহমেদ জুয়েল তালুকদার (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাত পনে ১২টার দিকে উপজেলা সদরের হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, গত ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে জুয়েলের বিরুদ্ধে মামলা হয়েছিল। বিশেষ অভিযান চালিয়ে শরীফ আহমেদ জুয়েল কে গ্রেপ্তার করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুয়েলকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির কাছে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর