২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ PM

২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০৩:২০:০৯ PM

২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৩


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন অমান্য করায় ১৪২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।

এসএমপি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি, মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের আওতায়ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের হাতে ৩৫টি ইয়াবা, ৮০টি ভারতীয় কম্বল এবং ২ হাজার ৪৭০টি ভারতীয় চকলেট জব্দ হয়।

অন্যদিকে একই সময় নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযান পরিচালিত হয়। এতে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে।

নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর