জৈন্তাপুরে বন্ধ বালু মহাল খুলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৯ PM

জৈন্তাপুরে বন্ধ বালু মহাল খুলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৮:০২:১০ AM

জৈন্তাপুরে বন্ধ বালু মহাল খুলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন


জৈন্তাপুর উপজেলার সারী নদী ও ৪নং বাংলা বাজারের রাংপানি নদীতে বালু মহাল খুলে দিয়ে কর্মসংস্থানের নিশ্চিতকরণের দাবী জানিয়ে  স্থানীয় বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষেরা পৃথক ২টি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

মানববন্ধনে বক্তারা বলেন,পাহাড়ঘেরা সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার নদীগুলোতে হাজার হাজার শ্রমজীবি মানুষের কর্মসংস্থানের একমাত্র কর্মস্থল সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার বালু মহাল ও শ্রীপুর পাথর কুয়ারি।বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহলের অপপ্রচারের কারণে স্থানীয় উপজেলা প্রশাসন এ দু'টি বালু মহাল পরিবেশের কথা বলে বন্ধ করে দিয়েছেন।

ফলে অত্র এলাকার কয়েক হাজার নৌকা (বারকি)শ্রমিক পরিবহন শ্রমিক,বেলচা শ্রমিকেরা বেকার হয়ে  মানবতের জীবন যাপন করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন,এই অঞ্চলের বারকি শ্রমিকরা যুগ যুগ থেকে সাধারণ শ্রমজীবি মানুষ বালু মহাল দু'টি থেকে বালু উত্তোলন করে তাদের জীবন জীবিকা নিবার্হ করে আসছেন।প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই নদীগুলাতে বালু-পাথর নেমে আসে,যা অনেক সময় নদীর গতি পথ বন্ধ হয়ে যায়।সাধারণ শ্রমিকেরা এসব বালু-পাথর নদী থেকে তুলার ফলে নদী তার আপন গতি পথ ফিরে পায়।কিন্তু প্রশাসন পরিবেশের কথা বলে সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানির ৪নং বাংলাবাজারের বালু মহাল বন্ধ রেখেছেন। বক্তারা সনাতন পদ্ধতি'তে সিলেটের সবক'টি বালু মহাল ও পাথর কোয়ারী খুলে দেয়ার জোর দাবী  করেন।

শুক্রবার বিকেল ৩ ঘটিকায় সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট দক্ষিণপারে এবং বিকেল ৪টায় ৪নং বাংলা বাজার এলাকায় পৃথক ভাবে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। 

সারীঘাট মানববন্ধন কর্মসুচি'তে সারীঘাট বারকি শ্রমিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর আলী সভাপতিত্বে বক্তব্য দেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্রর মেম্বার, মাহমুদ আলী মেম্বার, ব্যবসায়ী আব্দুস সোবাহান, হাফিজ মখলিছুর রহমান, মিডিয়া কর্মী সোহেল আহমদ।

৪নং বাংলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব। 

বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আহমদ আলী মেম্বার, সমাজসেবী আব্দুল আহাদ, শ্রমিক নেতা সুনিল দেবনাথ, ফারুক আহমদ, ওদুদ মিয়া, বারিক ও কবির আহমদ ।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর