জাফলংয়ে ৩০টি বালু বোঝাই নৌকা সহ ২ শ্রমিক আটক
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ AM

জাফলংয়ে ৩০টি বালু বোঝাই নৌকা সহ ২ শ্রমিক আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০২:৩০:২০ AM

জাফলংয়ে ৩০টি বালু বোঝাই নৌকা সহ ২ শ্রমিক আটক


গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারীতে অভিযান চালিয়েছে ৩০টি বালু বোঝাউ নৌকা সহ ২ শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত শ্রমিকরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন(২২)।

শুক্রবার রাতের প্রথম প্রহর থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রীজ পয়েন্ট জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এসময় গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম-ও উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মোট ১০ টি ইঞ্জিন নৌকা, ২০টা বার্কি নৌকা,  বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করা হয়েছে। অভিযানকালে ১টি নৌকার ২ জন শ্রমিককে আটক করা হয়। জাফলং চা-বাগানের নদী  তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো  জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। 

আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর