হ্যান্ডকাপ নিয়ে ওসির সোর্স দাবিদার ও উপজেলা যুবলীগ নেতা সাইকুল ইসলাম নামে এক আসামি পুলিশের হাত থেকে পালিয়ে গেল বীরদর্পে। সাইকুল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তগ্রাম শিলডুয়ারের বাসিন্দা সদ্য অব্যাহতি প্রাপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ্জত আলীর পুত্র।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের হাতে গ্রেফতারের পরপরই হ্যান্ডকাপ পরা অবস্থায় বীরদর্পে সে পালিয়ে যায়। সাইকুল জি/আর মামলার পলাতক আসামি ছিল।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার চান্দের বাজারের ব্যবসায়ী, শিলডুয়ার এলাকার স্থানীয় বাসিন্দারা ও থানা পুলিশ জানায়, একটি জিআর মামলার পলাতক আসামি হিসেবে থানার এসআই নবী হোসেন সঙ্গে পুলিশ নিয়ে রাত ৯টার দিকে সীমান্তের চান্দের বাজার থেকে উপজেলা যুবলীগ নেতা সাইকুলকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ পরান।
এরপর থানায় তাকে নিয়ে যেতে চাইলে পরিবারের লোকজন, স্বজন ও ব্যক্তিগতভাবে লালিত সীমান্তের চোরাকারবারিদের সহায়তায় হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকেই বীরদর্পে পালিয়ে যায় সাইকুল।
আজকের সিলেট/ডি/এসটি
বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








