গতকাল শনিবার সিলেটে বজ্রপাতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। মৌসুমের এই সময়ে বজ্রপাত বেশি হয় তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবীদ শাহ মো. সজিব আহমদ বলেন, এ মাসে বজ্রবৃষ্টির আরও পূর্বাভাস রয়েছে। সাধারণত এই সময়ে বজ্রপাতের সম্ভাবনা বেশি। তাই অসচেতনায় যেনো একটি প্রাণ না ঝরে। বজ্রপাতের মেঘ হয় কালো রঙের। বজ্রপাতের মেঘ বেশিক্ষণ স্থায়ী হয় না। এটা দেখলে নিরাপদে যেতে হবে। এটা সিজনাল মেঘ বা বৃষ্টি ভাবার অবকাশ নেই।পূর্বাভাস জানতে আধুনিক প্রযুক্তি না থাকলে আবহাওয়া অফিসের নাম্বারে যোগাযোগ করা যায়। সে পর্যন্ত পৌছানো না গেলেও নিজেরা কালো মেঘ দেখলে নিরাপদে আশ্রয় নেওয়াটা জরুরী। প্রাণ বাঁচাতে একে অন্যকে সচেতন করতে হবে।
এজন্য সবাইকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
আজকের সিলেট/ডি/এসটি









