অনুমোদন ছাড়া বাসকে স্লিপার কোচ, সুনামগঞ্জে ৪ পরিবহনকে জরিমানা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ PM

অনুমোদন ছাড়া বাসকে স্লিপার কোচ, সুনামগঞ্জে ৪ পরিবহনকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০২:৩৫:০৩ PM

অনুমোদন ছাড়া বাসকে স্লিপার কোচ, সুনামগঞ্জে ৪ পরিবহনকে জরিমানা


অনুমোদন ছাড়া সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে চলাচল করায় সুনামগঞ্জে চারটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ আগস্ট) রাতে শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশন এলাকায় বিআরটিএর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইউরো কোচকে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহণকে ৫০ হাজার টাকা এবং শ্যামলী পরিবহণ ও সেন্টমার্টিন পরিবহণকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই সাধারণ বাসের কাঠামো পরিবর্তন করে স্লিপার কোচ হিসেবে যাত্রী পরিবহন করছিল চারটি বাস। এ কারণে সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত নজরদারি চলছে বলেও জানান তিনি।

অভিযানকালে বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক হাসিব ইসলাম হিমেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর