কুলাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৪ PM

কুলাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৬:৪১:০২ AM

কুলাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার রেললাইন থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম।

চেয়ারম্যান আরও জানান, শনিবার সকালে রেললাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে সিলেট রেলওয়ে পুলিশের সদস্যরা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর