জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ PM

জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

সংবাদদাতা

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৩:৩৬:২০ AM

জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২


জৈন্তাপুর উপজেলায় তীব্র খরতাপের পর আকস্মিক ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে পৃথক স্থানে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।

শনিবার দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের গুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বজ্রবৃষ্টি চলাকালে সকলকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর