সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ PM

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০২:৫০:৪১ AM

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে।

শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে নিজ বাড়ির সামনে চারা ক্ষেতে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ঐ গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে।

ইউনিয়ন সদস্য কালাম হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনে চারা ক্ষেতে তিনি লাকড়ি শুকাতে দিয়েছিলেন। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলে তিনি লাকড়ি গুলো আনতে গেলে ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। হঠাৎ করেই বজ্রপাত শরীরে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা জান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন বজ্রাঘাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা করা হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর