জকিগঞ্জে মসজিদের পুকুরে ডুবে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৩ PM

জকিগঞ্জে মসজিদের পুকুরে ডুবে যুবকের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০২:২১:৪৭ AM

জকিগঞ্জে মসজিদের পুকুরে ডুবে যুবকের মৃত্যু


জকিগঞ্জে মসজিদের পুকুরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিলেরবন্দ জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম আমিন (২৫) বিলেরবন্দ গ্রামের বাবুল আহমদের ছেলে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের চাচাতো ভাই জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলাল আহমদ জানান, আমিনুল ইসলাম কিছুটা অসুস্থ ছিলেন। জুমার নামাজে যাওয়ার জন্য পুকুরে গোসল করতে যান। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর