বালাগঞ্জের মাছধরাকে কেন্দ্র দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার সদরের বড়ভাঙ্গা নদীতে অবৈধ বস্তা জাল ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার সময় উপজেলা সদরের স্লুইসগেইট সংলগ্ন বড়ভাঙ্গা নদীতে শিরিয়া গ্রামের আছলম মিয়া একই গ্রামের আপন চাচাতো ভাই আশিক মিয়ার মধ্যে মাছ ধরা নিয়ে সংঘর্ষ হয়।
পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে-দেশীয় অস্ত্রসহ নিয়ে ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পড়ে। দীর্ঘসময় সংঘর্ষে উভয় পক্ষের বেশকয়েক জন আহত হওয়ায় খবর পাওয়া গেছে। আহতদের এর মধ্যে আশিক মিয়া, ছৈইল মিয়া, আলাল মিয়া, আছলম মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এবং সেনাবাহিনী একটি টিম ঘটনা স্থল পরিদর্শনে আসেন।
বালাগঞ্জ থানার ওছি (তদন্ত) মো. ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর একটি টিমও ঘটনা স্থল পরিদর্শন করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে এখন থানার কোন মামলা দায়ের হয়নি।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
বালাগঞ্জ প্রতিনিধি 








