সাবেক পরিকল্পনামন্ত্রী কারাগারে
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ PM

সাবেক পরিকল্পনামন্ত্রী কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ১১:৪৫:১১ AM

সাবেক পরিকল্পনামন্ত্রী কারাগারে


গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত থাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক পরিকল্পনা মন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি উনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সব কিছু বিবেচনা করে তাকে কারাগারে পাঠান।

বাদী পক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, আজকে সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথবাহিনী সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর