দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ PM

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ১১:২২:২৬ AM

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে মহিষ ও মাছের চালান জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার সন্ধ্যা ও গভীর রাতে পৃথক অভিযানে সিলেট ব্যাটালিয় (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২৩৫ হতে  ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাউঠি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় অবৈধভাবে ভারত থেকে  বাংলাদেশে আসার পথে ৫ টি মহিষ ও বাংলাদেশ থেকে ভারত যাওয়ার পথে  বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুশিউড়া  নামক স্হান হতে, বাংলাদেশি ৩০০কেজি শিং মাছ জব্দ করা হয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষ ও মাছের চালান রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্ধকৃত মহিষ ও মাছের আনুমানিক বাজার মুল্যে ১২ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর